বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেছে, সরকার গঠন আরবদের হাতে ইরানে নতুন হামলার জল্পনার মধ্যেই পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাকারী বরখাস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী নাটকীয় ম্যাচে মায়ামির ড্র, হলুদ কার্ড দেখলেন মেসি নেইমার নিষিদ্ধ আরও দুই ম্যাচ কেইনকে বিশ্রাম দিয়েও বায়ার্নের ৬ গোল

বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ০ জন দেখেছেন
আপডেট : October 29, 2026
বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী

কারাগার থেকে আদালতে আসামি হাজিরের বিষয়টি ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতেই পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বিচার ব্যবস্থাকে আরও উন্নত ও জনগণের আস্থার জায়গায় নিতে চাই।’

সারা দেশে ৪৬ লাখ মামলা চলমান উল্লেখ করে তিনি জানান, এসব মামলা নিষ্পত্তি করা ২৩ শত জজের জন্য খবুই কষ্টকর। এরমধ্যে অনেকে জুডিশিয়াল কর্মকর্তা ঠিকমতো কাজ করে আয়েশি জীবন কাটাচ্ছে। এসব কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দেন, তাদের জন্য আরও আয়েশের ব্যবস্থা করবে মন্ত্রণালয়।

আইনমন্ত্রী আরও জানান, সাইবার এক্ট আইনটি যাতে আরও বেশি জনসম্পৃক্ত হয়, তাই বিভিন্ন অংশীজনদের মতামত নেয়া হচ্ছে। এছাড়া সংবিধান সংশোধন করতে জুলাই যোদ্ধা, নিহতদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিকসহ সব অংশীজনদের মতামত নিয়ে সংবিধান সংশোধন করা হবে।


অন্যান্য সংবাদ