বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেছে, সরকার গঠন আরবদের হাতে ইরানে নতুন হামলার জল্পনার মধ্যেই পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাকারী বরখাস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী নাটকীয় ম্যাচে মায়ামির ড্র, হলুদ কার্ড দেখলেন মেসি নেইমার নিষিদ্ধ আরও দুই ম্যাচ কেইনকে বিশ্রাম দিয়েও বায়ার্নের ৬ গোল

যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 29, 2026
যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

ফুটবল মাঠে বাংলাদেশের জার্সিতে লড়াইয়ের পাশাপাশি মানবিক কাজেও নিজের অবস্থান তুলে ধরছেন হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার আহত শিশুদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই তারকা মিডফিল্ডার। তার উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। গাজার অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে প্রশংসা পাচ্ছেন হামজা।

নুজুম স্পোর্টসের সহযোগিতায় আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান থেকে এই অর্থ সংগ্রহ করেন হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি জানান, তহবিলের পুরো অর্থই ব্যয় করা হবে গাজার শিশুদের চিকিৎসার জন্য।

যুদ্ধের ভয়াবহতায় আহত শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এ কাজে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি মানবিক সংস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

এই উদ্যোগে যারা পাশে দাঁড়িয়েছেন এবং অনুদান দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা। নিজের বার্তায় তিনি গাজার মানুষের দুর্ভোগের প্রসঙ্গ তুলে ধরে জানান, তাদের অসীম কষ্টের তুলনায় এই সহায়তা হয়তো খুবই সামান্য।

তবে ছোট উদ্যোগ থেকেও বড় পরিবর্তনের সূচনা হতে পারে—এমন আশার কথাও জানিয়েছেন হামজা। একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনিদের মুক্তি ও শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মাঠের বাইরের এই মানবিক উদ্যোগে যখন আলোচনায় হামজা, তখন মাঠের লড়াইয়ের প্রস্তুতিও চলছে বাংলাদেশ দলের। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে কোচ থমাস ডুলির অধীনে ৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলন করছেন বাংলাদেশের ফুটবলাররা।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে প্রথম ম্যাচে হামজা ও ইংল্যান্ডে খেলা ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না দল। ফিফা উইন্ডো শুরু হলে আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই দুই ফুটবলারের।


অন্যান্য সংবাদ