বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেছে, সরকার গঠন আরবদের হাতে ইরানে নতুন হামলার জল্পনার মধ্যেই পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাকারী বরখাস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী নাটকীয় ম্যাচে মায়ামির ড্র, হলুদ কার্ড দেখলেন মেসি নেইমার নিষিদ্ধ আরও দুই ম্যাচ কেইনকে বিশ্রাম দিয়েও বায়ার্নের ৬ গোল

কেইনকে বিশ্রাম দিয়েও বায়ার্নের ৬ গোল

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 29, 2026
কেইনকে বিশ্রাম দিয়েও বায়ার্নের ৬ গোল

ব্যালন ডি’অর জয়ের দুই দিন পর বিশ্রামে ছিলেন হ্যারি কেইন। তবে ইংলিশ তারকাকে ছাড়াও বুধবার রাতে গোল উৎসবে মেতেছে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় বিভাগের দল ম্যাগডেবুর্গকে ৬-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে বাভারিয়ানরা।

সোমবার দিবাগত রাতে ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জেতেন কেইন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন তিনি। সামনে ব্যস্ত সূচি থাকায় তার ওপর কাজের চাপ কমাতে বুধবার তাকে বিশ্রাম দেয় বায়ার্ন।

ম্যাচে বায়ার্নের হয়ে জোড়া গোল করেন মাইকেল অলিসে। একটি করে গোল করেন ইসমায়েল সাইবারি, আলফনসো ডেভিস, নাথানিয়েল ব্রাউন ও তরুণ ডেভিড সান্তোস-ডাইবার।

প্রথমার্ধে অবশ্য কিছুটা চাপে পড়েছিল বায়ার্ন। ম্যাচের দশম মিনিটে অলিসের গোলে এগিয়ে যাওয়ার পর পাঁচ মিনিট পরই সমতা ফেরায় ম্যাগডেবুর্গ। ২১তম মিনিটে সাইবেরির গোলে আবারও লিড নেয় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে বায়ার্নের গতির সঙ্গে আর পেরে ওঠেনি ম্যাগডেবুর্গ। এই অর্ধে চারবার জালের দেখা পেয়েছে বাভারিয়ানরা।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে শুরুটা করেন অলিসে। ৭০ থেকে ৭৩তম- মাত্র তিন মিনিটের ব্যবধানে গোল করেন ডেভিস ও ব্রাউন। এরপর যোগ করা সময়ে সান্তোস-ডাইবারের গোলে ছয় গোল পূর্ণ হয় বায়ার্নের।

ম্যাচে না নামলেও দলের সঙ্গে ছিলেন কেইন। জয়ের পর মাঠে নেমে করতালির মাধ্যমে সমর্থকদের ধন্যবাদ জানান ইংলিশ তারকা।

গত সপ্তাহে অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তার অনুপস্থিতিতে টানা দ্বিতীয় ম্যাচে ডাগআউটে দায়িত্ব পালন করেন সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস।

বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্নের সামনে এবার বড় পরীক্ষা। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে তারা। এরপর আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে খেলতে স্পেনে আতলেতিকো মাদ্রিদের মাঠে যাবে বায়ার্ন।


অন্যান্য সংবাদ