বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেছে, সরকার গঠন আরবদের হাতে ইরানে নতুন হামলার জল্পনার মধ্যেই পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাকারী বরখাস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী নাটকীয় ম্যাচে মায়ামির ড্র, হলুদ কার্ড দেখলেন মেসি নেইমার নিষিদ্ধ আরও দুই ম্যাচ কেইনকে বিশ্রাম দিয়েও বায়ার্নের ৬ গোল

নেইমার নিষিদ্ধ আরও দুই ম্যাচ

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 29, 2026
নেইমার নিষিদ্ধ আরও দুই ম্যাচ

মাঠে প্রতিপক্ষের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে রাখার শাস্তি পেলেন নেইমার জুনিয়র। ব্রাজিলের ক্রীড়া বিচার আদালত (এসটিজেডি) বুধবার সান্তোসের এই তারকাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

শনিবার ব্রাজিলিয়ান সিরি আ-তে বাহিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন নেইমার। সেই সময় হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বুধবার এসটিজেডি জানায়, মাঠে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার নিয়ম ভঙ্গ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় নিয়মটি ‘ভিনিসিয়ুস নিয়ম’ নামে পরিচিতি পেয়েছে।

চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্তিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলেছিলেন ভিনিসিয়ুস। অভিযোগ অনুযায়ী, প্রেস্তিয়ানি জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেছিলেন। এরপর মাঠে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রোটোকলটি আলোচনায় আসে।

নিষেধাজ্ঞার কারণে মোট তিনটি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। লিগে তিনটি হলুদ কার্ডের কারণে বুধবার পালমেইরাসের বিপক্ষে এমনিতেই নিষিদ্ধ ছিলেন তিনি। মুখ ঢেকে তর্ক করার ঘটনায় আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন।

ফলে ২ নভেম্বর ব্রাগান্তিনো ও ১৮ নভেম্বর করিতিবার বিপক্ষে পরের দুটি ম্যাচ মিস করবেন নেইমার। নিষেধাজ্ঞা কাটিয়ে ২১ নভেম্বর গ্রেমিওর বিপক্ষে ম্যাচে সান্তোসের হয়ে মাঠে ফেরার কথা রয়েছে তার। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন নেইমার ও সান্তোস।


অন্যান্য সংবাদ