বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেছে, সরকার গঠন আরবদের হাতে ইরানে নতুন হামলার জল্পনার মধ্যেই পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাকারী বরখাস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি মার্কিন সরকারি কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পুলিশ ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো যুদ্ধবিধ্বস্ত গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 29, 2026
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯

পাকিস্তানের থারপারকার জেলার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত অ্যাম্বুলেন্সটিতে কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আগুন ধরে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই সময় অ্যাম্বুলেন্সটির ভেতরে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে পিপিএইচআইয়ের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সের চালক, একজন নিরাপত্তাপ্রহরী এবং আরেকজন কর্মী রয়েছেন। এর আগে উদ্ধারকর্মীদের দেয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও দুজন অ্যাটেনডেন্টও ছিলেন।

পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুজন মিডওয়াইফ এবং একজন নারী অ্যাটেনডেন্ট রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য মিথির সিভিল হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত রয়েছেন।

ঘটনাটি থারপারকারের স্বাস্থ্যসেবা ও জরুরি পরিবহনব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পাকিস্তানের শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত এই জেলার বাসিন্দারা চিকিৎসার জন্য প্রায়ই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভর করেন।


অন্যান্য সংবাদ