মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

৮৬ লাখ টাকায় একটা গান গাইবেন তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক / ১২৬ জন দেখেছেন
আপডেট : July 27, 2021

২০০৫ সালে হিন্দি ভাষার একটি সিনেমার মাধ্যমে ভারতীয়  চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। এরপর অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। আর আইটেম গানে নেচে মোটা অঙ্কের অর্থও নিয়ে থাকেন এই অভিনেত্রী।

পরিচালক কিরণ কোরাপতি নির্মাণ করছেন স্পোর্টস-ড্রামা ঘরানার সিনেমা ‘ঘানি’। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বরুণ তেজ। এতে একজন বক্সারের চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন তামান্না ভাটিয়া। আর এজন‌্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ‌্যম টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, আইটেম গানে পারফর্ম করার জন‌্য রাজি হয়েছেন তামান্না। পাঁচ দিন গানটির শুটিং করবেন তিনি। আর এজন‌্য পারিশ্রমিক নেবেন ৭৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ ৫১ হাজার ৩৩৭ টাকা)।

‘ঘানি’ সিনেমায় আরো অভিনয় করছেন—সুনীল শেঠি, জগন্নাথ বাবু, উপেন্দ্র, নবীন চন্দ্র প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করছেন সিধু ও আল্লু ববি। চলতি বছরের ৩০ জুলাই সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।

তামান্না ভাটিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ‌্যাকশন’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ‌্যে ‘বোল চুড়িয়া’ সিনেমার কাজ শেষ করেছেন তামান্না। এতে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন নওয়াজের ভাই সামাস নবাব সিদ্দিকী।

পাশাপাশি তেলেগু ভাষার ‘সিটিমার’ ও ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় শুটিংও শেষ করেছেন এই অভিনেত্রী। তা ছাড়া তেলেগু ভাষার আরো দুটি সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন তামান্না


অন্যান্য সংবাদ