শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি

রিপোর্টারের নাম : / ১৭৩ জন দেখেছেন
আপডেট : August 31, 2022

পাকিস্তানে ভারী বৃষ্টিতে নতুন করে প্লাবিত হয়েছে সিন্ধু প্রদেশের দাদু জেলার শত শত গ্রাম। বিভিন্ন প্রদেশের ৭২টি জেলা এখনো বন্যা কবলিত। সারাদেশে ভেসে গেছে সাড়ে ৩ হাজার কিলোমিটারের বেশি রাস্তা। এই দুর্যোগকে কঠিন পরিস্থিতি বলে মন্তব্য করেছেন, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (৩০ আগস্ট) পাকিস্তানের উত্তরাঞ্চলে পর্যটকসহ আটকেপড়া প্রায় ৩০০ মানুষকে হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেয়া হয়। একই দিন উত্তর-পশ্চিমাঞ্চল থেকে অন্তত ৫০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার ব্যবহার করে প্রয়োজনীয় ত্রাণসহায়তায় কাজ করছে দেশটির সেনাবাহিনী।

এদিকে সোমবার (২৯ আগস্ট) রাতে বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য তিন ঘণ্টাব্যাপী এক টেলিভিশন অনুষ্ঠানের আয়োজন করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দর্শকদের প্রতি আহ্বান জানান।


অন্যান্য সংবাদ