মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রাজধানীতে নভেম্বরের শেষে বাড়তে পারে শীতের তীব্রতা

অনলাইন ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 14, 2026
রাজধানীতে নভেম্বরের শেষে বাড়তে পারে শীতের তীব্রতা

নগরীতে রাতে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসে আরও এক দফা হালকা বৃষ্টির আভাস রয়েছে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এতে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ঢাকায় শীতের অনুভূতি বাড়বে।

আর ১ দিন পরেই বাংলা বছরের অগ্রহায়ণ মাস। শেষ হচ্ছে হেমন্ত। ঋতু চক্রের ধারাবাহিকতায় হেমন্তের রাতে চারদিকে জমতে শুরু করেছে শিশির, যা জানান দিচ্ছে নগরীতে শীতের আমেজ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানা গেছে, শিগগিরই ঢাকা বিভাগসহ অন্তত ৬টি বিভাগে হালকা বৃষ্টির পর তাপমাত্রা কমতে শুরু করবে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তেতুলিয়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় ছিলো ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নগরবাসীরা জানান, ভোরের দিকে শীত ভাব অনুভূত হচ্ছে। মধ্যরাতে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। উত্তরের হিমেল বাতাস শীতের আবহ ছড়িয়ে দিচ্ছে নগরীতে।

এদিকে আসন্ন বৃষ্টির পরপরই বায়ুমণ্ডলের আর্দ্রতা কমে দ্রুত কমবে করবে তাপমাত্রা, যার ফলে শহরে শীতের অনুভূতি আরও জোরালো হবে। ডিসেম্বর মাসের প্রথম থেকেই নগরীতে জেঁকে বসতে পারে শীত।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘শীত শুরু হবে নভেম্বরের শেষের দিক থেকে। রাতের ব্যাপ্তিকাল বড় হওয়ার কারণে শীতের অনুভূতি রয়েছে ভোর রাত থেকে সকাল পর্যন্ত।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। ঢাকায় জানুয়ারি মাসে শীতের তীব্রতা বেশি থাকতে পারে এবার। পড়তে পারে দু’টি মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ।

এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


অন্যান্য সংবাদ