মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এখন যা দেখছি, অত্যন্ত নোংরামি: ডিপজল

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : August 29, 2022

বেশ কিছু বিতর্কের জেরে সাম্প্রতিক সময় আলোচনায় চলচ্চিত্র অঙ্গন। করোনাভাইরাস মহামারি প্রভাব কাটিয়ে হলমুখী হচ্ছে দর্শক। ইতোমধ্যেই বেশ কয়েকটি সিনেমা সাড়া জাগিয়েছে। কিন্তু চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেছেন। দিচ্ছেন মামলার হুমকিও। এসব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

এক ফেসবুক লাইভে ডিপজল বলেন, ‘আমাদের মধ্যে কিছু কিছু লোক ফিল্ম নিয়ে হট্টগোল সৃষ্টি করছে। কিছু হলেই ক্যামেরার সামনে চলে আসছে, এগুলো ঠিক না। এগুলো এড়িয়ে যান। প্রত্যেকে নিজ নিজ সমিতিতে বিচার দিন। সেটা না করে হুটহাট ফেসবুক লাইভে সব বলে দিচ্ছেন, কেন? যে যেটা পারছে মুখ খুলে বলে দিচ্ছে। আমাদের বিষয়টা একটু গোপনীয় রাখেন। এটা হয় নাই কোন সময়? এখন যা দেখছি, অত্যন্ত নোংরামি। এই নোংরামিগুলো বন্ধ করে ভালো পরিবেশ করার চেষ্টা করেন। আমাদের ইজ্জত যাতে বাঁচে, এটুকু রাখার চেষ্টা করেন। কিছু হইলেই সংবাদ সম্মেলন করেন, কেন? এটা ঠিক না।’

তিনি বলেন, ‘আগে একদিনে দুই শিফটে ৪-৫টা ছবির কাজ করেছি। সেই দিনগুলোর সঙ্গে এখনকার দিনের অনেক পার্থক্য। তবে সামনে ভালো দিন আসবে। পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে, আমাদের আগ্রহও বাড়বে।’

এদিকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘প্রচণ্ড গরমে কাজ করতে পারছি না। একটু ঠাণ্ডা পড়লেই কাজ শুরু করব। আমার কিছু ছবির কাজ শেষ হয়েছে, এখন সেন্সরে যাবে। আপনাদের ভালোবাসা থাকলে ছবি বানানোর আগ্রহ বাড়বে। সবাই ভালো ছবি বানাচ্ছে। আপনারা সবার ছবি দেখেন। কাজে সাফল্য না পেলে, কাজের মন-মানসিকতা থাকে না। আপনারা আমাদের পাশে থাকেন, আমরাও ভালো ভালো ছবি উপহার দেব।’


অন্যান্য সংবাদ