শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাহি-জেনিফার বিরোধের অবসান ঘটল

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

এবার মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌসের বিরোধের অবসান ঘটল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এফডিসিতে তাদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটায় চলচ্চিত্র শিল্পী সমিতি। সংবাদ সম্মেলন তারা একে অপরের আনা সব অভিযোগ ভুল বলে জানিয়েছেন।

এখন থেকে তাদের মধ্যে কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তারা।

চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি ইলিয়াস কাঞ্চনের হস্তক্ষেপে এই বিরোধের মীমাংসা হয়েছে বলা জানানো হয়।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মাহিয়া মাহি, জিয়াউল রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন ‘আশীর্বাদ’ ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস। একই দিনে জেনিফারের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন মাহি।


অন্যান্য সংবাদ