মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সোমালিয়ায় জিম্মিদশার অবসান, ১২জন নিহত

রিপোর্টারের নাম : / ৬২ জন দেখেছেন
আপডেট : August 21, 2022

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হায়াত হোটেলের জিম্মিদশার অবসান ঘটেছে। প্রায় ৩০ ঘণ্টার এ জিম্মিদশায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন।

বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অভিযানে জিম্মিকারী সব জঙ্গিরা নিহত হয়েছে।

গত শুক্রবার গভীর রাতে গুলি ও বোমা ফাটিয়ে হায়াত হোটেলে প্রবেশ করে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সদস্যরা। অবরুদ্ধ করে ফেলে ভেতরে থাকা লোকজনদের। চালায় এলোপাতাড়ি গুলি। এতে হতাহত হন অনেকে।

খবর পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। প্রায় ৩০ ঘন্টার দীর্ঘ লড়াই শেষে অস্ত্রধারীরা মারা গেছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে, সোমালিয়ার সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে নিহতের সংখ্যা অনেক বেশি। আহত হয়েছে কমপক্ষে অর্ধশত ব্যক্তি।

বার্তা সংস্থা রয়টার্সকে এক পুলিশ কর্মকর্তা জানান, দুইপক্ষের সংঘর্ষে হোটেলটি প্রায় ধ্বংস হয়ে গেছে। এখনও ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।


অন্যান্য সংবাদ