শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ছেলেকে নিয়ে বাসায় রাজ-পরী, জোড়া খাসিতে আকিকা

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 18, 2022

এক বুধবারে (১০ আগস্ট) রাজ-পরীর ঘর আলো করে জন্ম নিলো শিশুপুত্র রাজ্য। ঠিক পরের বুধবারকেই তারকা দম্পতি বেছে নিলেন ছেলের আকিকার জন্য।

বুধবার (১৭ আগস্ট) ঘরোয়া আয়োজনে শিশুপুত্র শাহীম মুহাম্মদ রাজ্য’র আকিকা সেরেছেন শরিফুল রাজ ও পরীমনি। এসময় দুই পরিবারের সদস্য সহ উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, চয়নিকা চৌধুরী, রায়হান রাফী প্রমুখ।

রাজ্যকে নিয়ে রাজ-পরীর ঘরোয়া আয়োজনের সেই মুহূর্তের কিছু ছবি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ক্যাপশনে তিনি লিখেছেন,‘আজ পরীমনি আর রাজ এর রাজপুত্র রাজ্যের আকিকা হলো। সকালে দুটো খাসি জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল। ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। অনেক আনন্দ পেলাম।’

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শিশুপুত্রের জন্ম দেন পরীমনি। এরপর নিজের অফিশিয়াল ফেসবুকে ছেলের ছবি পোস্ট করে পরী জানান তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।


অন্যান্য সংবাদ