মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কে ঢুকছে আপনার ফেসবুক প্রোফাইলে: জেনে নিন সহজেই

ডেস্ক রিপোর্ট / ১১৩ জন দেখেছেন
আপডেট : July 16, 2021

আপনি কি করছেন তার আপডেট তো জানার ইচ্ছা অন্যের থাকতেই পারে। সে জন্য অনেক ফেসবুক ব্যবহারকারী মাঝে মধ্যেই আপনার প্রোফাইল ভিজিট করেন।

তবে বন্ধু তালিকার বাইরের কেউ আপনার সর্বশেষ ছবি, স্ট্যাটাস কিংবা অ্যাকাউন্টে নজর রাখছে কিনা বুঝবেন কীভাবে?

কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করলে তা সহজে বের করে নিতে পারবেন। যদিও কিছু অ্যাপের সাহায্যে এই কাজটি করা যায়। সে ক্ষেত্রে অনেক সময়ই ফলাফল ঠিক আসে না। তাছাড়া এসব অ্যাপ ব্যবহার করে ফলাফল বের করে আনতে গেলে আইডি হ্যাকের ঘটনাও ঘটতে পারে।

এসব অ্যাপের সাহায্য বাদ দিয়ে জেনে নিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইল কে কে দেখেছে-

১. ডেস্কটপ বা ল্যাপটপ ব্রাউজারে গিয়ে ফেসবুকে লগ-ইন করুন। এরপর হোম পেজের যে কোনো জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করলে View Page Source অপশনে ক্লিক করুন। এ পর্যায়ে নতুন ট্যাবে কোড ভর্তি পুরো একটি পেজ পাবেন যার কিছুই আপনি বুঝবেন না। তবে ভয়ের কিছু নেই।

২. নতুন উইনডোতে Ctrl + F চাপুন। এতে সার্চ অপশন আসবে। সেখানে BUDDY_ID লিখে সার্চ দিন। BUDDY_ID ট্যাগের ডান পাশে ১৫ অংকের কোড দেখা যাবে। একই ট্যাগের পাশে এরকম অনেকগুলো কোড দেখা যেতে পারে। এই কোডই হলো সেসব প্রোফাইল আইডি। যারা আপনার প্রোফাইল ভিজিট করেছেন।

৩. এখন আইডি বের করার জন্য facebook.com সাইটে গিয়ে ফেসবুক ডট কমের পাশে স্ল্যাশ (/) চিহ্ন দিয়ে ১৫ অঙ্কের কোডটি পেস্ট করে কী বোর্ডের এন্টার বাটন চাপুন। তখন দেখতে পাবেন আপনার প্রোফাইল ভিজিট করা ফেসবুকে প্রোফাইল।

 


অন্যান্য সংবাদ