মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কান চলচ্চিত্র উৎসব: এবার টপ মডেল অ‌্যাওয়ার্ড পেলেন প্রিয়তি

নিজস্ব প্রতিবেদক / ১০২ জন দেখেছেন
আপডেট : July 16, 2021

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে টপ মডেল নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। প‌্যারিস থেকে এ তথ‌্য নিশ্চিত করেছেন প্রিয়তি নিজেই।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব। আর সেই আসর থেকে এমন প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রিয়তি। এ অভিনেত্রী বলেন—‘ আমি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছি যে, কথা তো দূরের থাক লিখেও অনুভূতি প্রকাশ করতে পারছি না। কানের মাটিতে টপ মডেলের অ‌্যাওয়ার্ড পাওয়া স্বপ্নের মতো লাগছে।’

বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামি নামি মডেলরা এই উৎসবে অংশ নিয়েছেন। তাদের মধ‌্য থেকে টপ মডেলের অ‌্যাওয়ার্ড প্রদান করা হয় বলেও জানান প্রিয়তি।

রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন প্রিয়তি। শৈশব কেটেছে এই শহরেই। কৈশোরে তিনি পাড়ি জমান আয়ারল্যান্ডে। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত প্রিয়তি মিস আয়ারল্যান্ড ২০১৪ প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট মাথায় তুলেছেন। শুধু তাই নয়, মিস আর্থ ২০১৬ প্রতিযোগিতার প্রথম রানারআপও হন।

প্রিয়তি নাম লেখিয়েছেন চলচ্চিত্রে। পরিচালক কিয়ারন ডেভিস প্রিয়তিকে নিয়ে প্রথম নির্মাণ করেন ‘ওয়ান্ডারল্যান্ড’ শিরোনামে চলচ্চিত্র। প্রিয়তি অভিনীত দ্বিতীয় আইরিশ চলচ্চিত্র ‘কোকোলান’। এ সিনেমাটিও নির্মাণ করেছেন তিনি। এরপর কিয়ারন প্রিয়তিকে নিয়ে নির্মাণ করেন ‘দ্য মাউন্টেন অব সেরেনিটি’ শিরোনামে চলচ্চিত্র।


অন্যান্য সংবাদ