মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ঘূর্ণিঝড় মুলান নিকটবর্তী হওয়ায় সতর্কবার্তা জারি চীনের

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

ঘূর্ণিঝড় মুলান ক্রমেই অগ্রসর হওয়ায় চীন বুধবার হলুদ সতর্কবার্তা জারি করেছে। চলতি বছরে সৃষ্ট এটি সপ্তম ঘূর্ণিঝড়। আজ দিনের মধ্যে দেশটির হাইনান ও গুয়াংদং প্রদেশের উপকূলীয় এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর সিনহুয়া’র।
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটায় মুলানের অবস্থান গুয়াংদং প্রদেশের ঝানজিয়াং নগরীর প্রায় ২২০ কিলোমিটর দূরে লক্ষ্য করা যায়। এ সময় প্রতি সেকেন্ডে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতি ছিল ২৩ মিটার।
আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, মুলান প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। এর প্রভাবে গুয়াংদং, গুয়াংঝি ও হাইনানে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া কেন্দ্র বিভিন্ন জাহাজ ও নৌযানকে বন্দরে থাকার পরামর্শ দিয়েছে। এদিকে ব্যাপক বন্যা এবং ভূতাত্ত্বিক দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট এলাকায় পদক্ষেপ গ্রহণের পরামর্শও দেয়া হয়।


অন্যান্য সংবাদ