মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

গায়িকা ও অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন আর নেই

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গায়িকা এবং অভিনেত্রী অলিভিয়া নিউটন-জন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৮ই আগস্ট) ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭০-এর দশকের এই পপ সঙ্গীত তারকা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

৭০-এর দশকের সাড়া জাগানো এই গায়িকা-অভিনেত্রী তার সুকণ্ঠ এবং সৌন্দর্য্যরে জন্য পরিচিত ছিলেন। ১৯৭৮ সালে “গ্রিস” চলচ্চিত্রের অভিনয়ের পর থেকে বিপুল জনপ্রিয়তা তাকে রাতারাতি একজন সুপারস্টারে পরিণত করে। ১৯৪৮ সালে ইংল্যান্ডের কেমব্রিজে জন্ম নেন নিউটন-জন। এর পর অস্ট্রেলিয়া চলে যান চারবার গ্র্যামি জয়ী এই তারকা। ৬০এর দশকে ব্রিটেনে তার গান ক্রমশ জনপ্রিয়তা পায়। ৭০ এর দশকে তার গানের জনপ্রিয়তা আমেরিকাতেও ছড়িয়ে পড়ে।

১৯৯২ সালে ব্রেস্ট ক্যানসার ধরা পরে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন। পরে ২০১৩ সালে আবার শরীরে ফিরে আসে ক্যানসার। আবারও ক্যানসার জয় করেন তিনি। কিন্তু ফের ২০১৭ সালে ফিরে আসে ক্যানসার। প্রায় ৩০ বছর ধরে তিনি ক্যান্সারের চিকিৎসা নিতে হয়েছে তাকে।


অন্যান্য সংবাদ