মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইসরায়েলকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের বার্তা

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এতে সংগঠনটির একাধিক শীর্ষ নেতার পাশাপাশি হতাহত হচ্ছেন অনেক বেসামরিক ফিলিস্তিনিও।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩১ জন, যার মধ্যে অন্তত ৬ শিশুও রয়েছে। ইসরায়েলের এই অভিযানের বিরুদ্ধে বার্তা দিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি হামলার নিন্দা জানায় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলে, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ আরও বলে, এই সংঘাত বন্ধে যা যা করা দরকার তার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ছাড়া ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে বলেছে দেশটি।

মিডল ইস্ট মনিটরের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তুরস্কও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া ওই বিবৃতিতে ইসরায়েলের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করা হয়।

তুরস্ক আরও বলে, যেভাবে ফিলিস্তিনের বেসামরিক নাগরিক এবং শিশুদের উপরে হামলা হয়েছে তা কোনোভাবে মেনে নেয়া যায় না। এই হামলার পর যেভাবে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা সত্যিই উদ্বেগজনক। এই সংঘাত আরও ভয়াবহ রূপ ধারণ করার আগেই আমরা শান্ত হওয়ার আহ্বান জানাই।

সৌদি, তুরস্কের মতো এ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তানও। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসরায়েলের সর্বশেষ হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দেন। এ নিয়ে একটি টুইটও করেছেন তিনি।

টুইটে শাহবাজ বলেন, যদি বর্বরতা এবং দায়মুক্তি কোনো চেহারা থাকতো তাহলে সেটি হতো ইসরায়েল। তারা কোনো ধরণের পরিণতির পরোয়া না করেই ফিলিস্তিনিদের টার্গেট করে চলেছে। ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।

এদিকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির ‘মিডল ইস্ট পিস প্রোসেস’ বিষয়ক দূত টর ওয়েনেসল্যান্ড এক বিবৃতিতে ইসরায়েলের এই হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। শিশু মৃত্যুর বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করে সকল পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান।


অন্যান্য সংবাদ