মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কিরণের সঙ্গে বিচ্ছেদের কথা বলেছেন আমির খান

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : August 3, 2022

গত বছর হঠাৎ করেই ডিভোর্সের ঘোষণা দেন বলিউড তারকা আমির খান ও কিরণ রাও। বলিউডে আদর্শ দম্পতি হিসেবে খ্যাতি থাকলেও তাদের বিচ্ছেদের ঘোষণায় হতবাক হয়ে পড়েন শুভাকাঙ্ক্ষীরা। কেউই বুঝতে পারেননি বিষয়টি কি হলো। তবে বরাবরই বিচ্ছেদের কারণ জানার আগ্রহ ছিল সবার।

কিরণের সঙ্গে বলি নায়কের বিচ্ছেদ হলেও একসঙ্গে দেখা গেছে তাদের। তারা এখন স্বামী-স্ত্রী না হলেও বন্ধুত্বের বাধন ঠিকই মজবুত রয়েছে। এ কারণেই এখনো আমিরের পরিবারে কিরণ! এবার তার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে কথা বলেছেন আমির খান।

বুধবার (৩ আগস্ট) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করণ জোহরের ‘কফি উইথ করণ’ মঞ্চে কথা বলেছেন বলি অভিনেতা। ‘লাল সিং চড্ডা’ সিনেমার কো-আর্টিস্ট কারিনা কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানে আলাপচারিতায় নায়ক বলেন, কিরণের সঙ্গে সম্পর্কের মাঝে এক মুহূর্তের জন্যও তিক্ততা আসেনি। তার কথায়, আমার সাবেক দুই স্ত্রীর জন্য মনে প্রচুর শ্রদ্ধা ও সম্মানবোধ রয়েছে। আমরা সব সময় একই পরিবার থাকব।

আমির খান কিরণের আগে রিনা দত্তের সঙ্গে সংসার করেছিলেন। তাদের দুই সন্তান ইরা ও জুনায়েদ। আর আমির-কিরণ সংসারে এক পুত্র আজাদ। তারা একসঙ্গে ছেলের দেখভাল করছেন।

অনেকে মনে করেন সাবেকদের সঙ্গে সম্পর্ক ভালো না আমির খানের, কিন্তু বিষয়টি তা নয় বলে দাবি তার। বলেন, শত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একদিন সবাই একসঙ্গে সময় কাটান। তাদের সুখ-দুঃখ ভাগ করে নেন। একে অপরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান তা আন্তরিক।

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে যৌথভাবে ডিভোর্সের ঘোষণা দিয়েছিলেন আমির-কিরণ। তখন তারা জানিয়েছিলেন, একসঙ্গে কাটানো গত ১৫ বছরে সুন্দর অভিজ্ঞতা, হাসি-আনন্দ ভাগ করে নিয়েছেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বিশ্বাস, সম্মান ও ভালোবাসা বেড়েছে। তারা জীবনে নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন, যেখানে স্বামী-স্ত্রী নয়, তবে মা-বাবা থাকবে এবং অবশ্যই একে অপরের পরিবার থাকবে।

এই জুটির প্রথম কথা হয় লাগানের সেটে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। বিয়ের ছয় বছর পর তাদের জীবনে একমাত্র সন্তান আজাদ রাও খানের জন্ম হয়।


অন্যান্য সংবাদ