মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফাতেমার আজীবন দেখভাল করতে চান বর্ষা

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জন্ম নেওয়া শিশুকে আর্থিক সহায়তা করেছেন চিত্র নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। শনিবার (৩০ জুলাই) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ‘দিন দ্য ডে’র বিশেষ শো-এ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও জানান যে, তিনি যতদিন বেঁচে থাকবেন, দূর থেকে হলেও ওই নবজাতকের খোঁজ নিবেন।

বর্ষা বলেন, ‘আমি নিজে থেকেও অনেক সময় চেষ্টা করি সামাজিক কাজে এগিয়ে আসার জন্য। অনেক সময় নিজে থেকে অনেক সামাজিক কাজ করা হয়। কিন্তু অনেক কিছু আসলে বলা হয় না। সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক গর্ভবতী মায়ের পেট ফেটে বাচ্চা বের হয়ে যায়। আমি যখন নিউজটা দেখলাম, খুব কষ্ট পেয়েছিলাম।

তিনি আরও বলেন, ‘দেখে মনে হচ্ছিল বাচ্চাটি যেন আমারই। আমার যদি কোনোদিন মেয়ে হয় এমনি হবে। বিষয়টি দেখার পর ময়মনসিংহের জেলা প্রশাসকের ফোন নম্বরে যোগাযোগ করি বাচ্চাটা কেমন আছে, কোনো কিছু লাগবে কি না। তিনি জানিয়েছেন ভালো আছে এবং শিশুটির জন্য একটা ব্যাংক অ্যাকাউন্টও খুলেছেন। বাচ্চাটার ভালো চিকিৎসার জন্য তখন সহায়তা করেছি।’

ফ্রি হলে বাচ্চাটাকে দেখতে যাবেন জানিয়ে বর্ষা বলেন, রাতে নিউজ দেখলাম, ওকে ঢাকার আজিমপুরে নিয়ে আসছে। আমি সেখানে যাবো, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলব। যতদিন আমি বর্ষা বেঁচে আছি, বাচ্চাটাকে দেখাশোনা করবো, দূর থেকেও হলেও।’

এর আগে শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নবজাতকের ছাড়পত্র দিলে গাড়িযোগে ঢাকার আজিমপুর শিশু নিবাসে পাঠানো হয়।


অন্যান্য সংবাদ