বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল দুই গ্রহাণু

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

বিশাল দুই গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গ্রহাণু দুটি পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে। এমনটাই জানিয়েছেন মহাকাশ পর্যবেক্ষকরা। খবর: নিউজউইক।

নাসা এই দুটি গ্রহাণুকে ‘সম্ভাব্য বিপজ্জনক’ (পোটেনশিয়ালি ডেঞ্জারাস) ক্যাটাগরিভুক্ত করেছে। অর্থাৎ এগুলো যে কোনো মুহূর্তে ভয়ংকর হয়ে উঠতে পারে। এমনকি পৃথিবীর সঙ্গে ধাক্কাও লাগতে পারে।

বিজ্ঞানীরা গ্রহাণু দুটির নাম দিয়েছে- ২০১৬সিজেড৩১ এবং ২০১৩সিইউ৮৩। এদের মধ্যে ২০১৬সিজেড৩১ শুক্রবার (২৯ জুলাই) পৃথিবীর কাছ দিয়ে যাবে। কিন্তু পৃথিবীর সঙ্গে এর দূরত্ব থাকবে ২৮ লাখ কিলোমিটার।

২০১৩সিইউ৮৩ নামের গ্রহাণুটি শনিবার (৩০ জুলাই) পৃথিবীর কাছাকাছি চলে আসবে। তবু পৃথিবী পৃথিবী থেকে অন্তত ৬৯ লাখ কিটোমিটার দূরত্ব বজায় থাকবে।

মহাকাশবিজ্ঞানীরা বলছেন, এই দুটি গ্রহাণুর কোনোটিরই পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার তেমন আশঙ্কা নেই! তবে গ্রহাণুর পারিপার্শ্বিক পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বেড়ে যেতে পারে এদের গতি। বদলে যেতে পারে এদের অভিমুখও-বলছেন তারা।

পৃথিবীর দিকে গ্রহাণু ধেয়ে আসার ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু একই সময়ে একই সঙ্গে দুটি গ্রহাণুর পৃথিবীর দিকে ধেয়ে আসার ঘটনা খুবই বিরল। সেই বিরলতম ঘটনাই ঘটতে চলেছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে।


অন্যান্য সংবাদ