শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অর্পিতার ফ্ল্যাটে আরো ২৯ কোটি রুপির সন্ধান

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 28, 2022

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠজন অর্পিতা মুখোপাধ্যায়ের কলকাতার বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযানে আরো প্রায় ২৯ কোটি রুপি ও ৫ কেজি সোনা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

বৃহস্পতিবার (২৮শে জুলাই) ভোরের দিকে বাড়ি থেকে ১০টি ট্রাংক বের করতে দেখা গেছে। অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি রুপি উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

১৮ ঘণ্টার অভিযানে ৫ কেজি সোনার গয়না পেয়েছে ইডি। ইডি সূত্রের খবর, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের টয়লেট, আলমারি থেকেও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, অর্পিতার দ্বিতীয় বাসা থেকে উদ্ধার নগদ অর্থ গুনতে তিনটি মেশিন ব্যবহার করে ইডি। ফ্ল্যাট থেকে গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গেছে। তবে এসব নথি সম্পর্কে এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

সম্প্রতি অপির্তার অন্য একটি ফ্ল্যাট থেকে ২০ কোটি রূপি উদ্ধারের পরই বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে। স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার হেড অফিসে ট্রাংক নিয়ে যাওয়া হয়েছে এসব নগদ অর্থ।

ইডির একাংশ বলছে, নগদ অর্থ উদ্ধারের পর অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টাকার উৎস জানতে চাওয়া হলেও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন অর্পিতা।


অন্যান্য সংবাদ