শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আবারো বিয়ে করবেন শাকিব খান

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : July 20, 2022

বিবাহ বিচ্ছেদের প্রায় সাড়ে চার বছর পর আবারো বিয়ে করবেন শাকিব খান। মঙ্গলবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্র থেকে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানান শাকিব খান নিজেই।
পাত্রী কে তা জানা না গেলেও শাকিব খান বলেন, বিয়ের জন্য পরিবার থকে মেয়ে দেখা হচ্ছে। সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’

এর আগে ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। দীর্ঘ ৯ বছর সে খবর গোপন রাখেন তারকা জুটি। শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মের খবরও গোপন রাখা হয়। ঘটনাচক্রে ঘটনার সাত মাসের মাথায় ২০১৭ সালের ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান।

অবশেষে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাকের নোটিশ পাঠানোর ৯০ দিন পার হলে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়ে যায় শাকিব-অপুর। ডিভোর্সের পর থেকেই শাকিব খানের সঙ্গে শবনম ইয়াসমিন বুবলীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

শাকিব খান প্রায় ৯ মাস থকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার গ্রিন কার্ড পাওয়ার খবর রয়েছে। খুব শিগগিরই শাকিব দেশে ফিরবেন বলে জানা গেছে।


অন্যান্য সংবাদ