মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অনন্তের দাওয়াতে সাড়া দিলেন না কোনও তারকা!

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : July 19, 2022

অসম্ভবকে সম্ভব করে দেখাতে চেয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। দেশের প্রথম সারির ৭৪ জন তারকা শিল্পীকে গতকাল সন্ধ্যায় যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ঈদে মুক্তি পাওয়া তাঁর ‘দিন : দ্য ডে’ দেখার দাওয়াত দিয়েছিলেন, যা ঢাকাই সিনেমার ইতিহাসে বিরল। কিন্তু অনন্তের এই দাওয়াতে সাড়া দিলেন না কোনও বড় তারকা!

সোমবার সন্ধ্যায় যথাসময়ে অনন্ত-বর্ষা যমুনা ব্লকবাস্টার সিনেমাসে হাজির হলেও এই নায়কের ডাকে সাড়া দিয়ে আসেননি তেমন কোনও তারকা। আয়োজন-স্থানে দেখা মিলেছে শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডি এ তায়েব, শিরিন শিলাসহ কয়েক জন অভিনেতার।

অনুষ্ঠান শুরুর আগে তারকারা আসছেন বলেও পরবর্তীতে অনন্ত জলিল জানিয়েছেন, ব্যস্ততার অজুহাতে অনেকেই আসেননি, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শিডিউল মেলেনি, সে কারণে আসতে পারেননি।

ঈদুল আজহা উপলক্ষে (১০ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দিন : দ্য ডে’। সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।

সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। অনন্তের সিনেমা ছাড়াও মুক্তি পেয়েছে জিয়াউল রোশানের ‘সাইকো’ ও শরিফুল রাজের ‘পরাণ’।


অন্যান্য সংবাদ