মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অভিনেত্রী প্রত‌্যুষা পালকে ধর্ষণের হুমকি

বিনোদন ডেস্ক / ১০২ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

ভারতের অভিনেত্রী প্রত‌্যুষা পালকে ধর্ষণের হুমকি দিয়ে আসছে এক ব‌্যক্তি। ‘তবু মনে রেখো’ খ্যাত এই নায়িকা থানায় অনেকবার অভিযোগ দায়ের করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। অবশেষে রোববার (১১ জুলাই) কলকাতার লালবাজার সাইবার সেল দপ্তর ভারতীয় এই অভিনেত্রীর অভিযোগ গ্রহণ করেছে।

 

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত বছরের শুরুর দিকে। নির্দিষ্ট একজন ব্যক্তি তাকে মেসেজ করছে নানা অ‌্যাকাউন্ট থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাকে প্রশ্ন করছে, ‘কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন?’ প্রত্যুষা বুঝতে পারেন, বার বার ওই একই ব্যক্তি তাকে মেসেজ করছে। চার-পাঁচবার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে।

 

আজ অভিযোগ জানানোর পরও ওই ব‌্যক্তি ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রত‌্যুষা পাল জানান, গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দপ্তর থেকে বার বার ফিরে এসেছেন তিনি। এবার অভিযোগ নিয়েছে থানা পুলিশ। কিন্তু এখনো কোনো তদন্ত শুরু হয়নি। অভিযোগ দায়েরের পর একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও ওই ব্যক্তি রোববার (১১ জুলাই) সকালে তাকে ধর্ষণের বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়েছে।

 

প্রত্যুষা ভারতীয় সংবাদমাধ‌্যমে বলেন—‘থানায় পাঠানো হলে তারা মাকে ভালো করে বুঝিয়ে দেন যে, এমন ঘটনা খুব স্বাভাবিক। সমাজে পরিচিত মুখ হলে, খ্যাতি পেলে এ সব হবেই। মাথা না ঘামানোর উপদেশ দেয় মাকে। তারপর এক মাস কেটে যাওয়ার পরও সেই ব্যক্তির মেসেজ পাঠানো বন্ধ হয় না। এমনকি আমার মাকেও ধর্ষণ করবে বলে হুমকি দেয়। আবারো মাকে পাঠাই লালবাজারে। একই ঘটনা ঘটে সেখানে। গত এক বছর ধরে ঝড়, জল, বৃষ্টি, করোনা—সব কিছুর মধ্যে বার বার পুলিশের দ্বারস্থ হয়েছি। কোনো সুরাহা হয়নি।’


অন্যান্য সংবাদ