শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভালো জিনিসের কেন মানুষ প্রশংসা করতে পারে না : বর্ষা

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

ঈদুল আজহা উপলক্ষে দেশের ১১৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’। ১০০ কোটি টাকা বাজেটের এই সিনেমায় অনন্তের নায়িকা হিসেবে আছেন বর্ষা।

মুক্তির দিন থেকেই ‘দিন: দ্য ডে’ নিয়ে দেখা গেছে দর্শক আগ্রহ। প্রায় প্রতিটি শো তে ঝুলছে হাউজফুল বোর্ড। একদিকে দীর্ঘদিন পর দেশের হলে অনন্ত-বর্ষার ছবি, তার উপর সিনেমাটির বাজেট প্রায় শতকোটি টাকা। তাই সিনেমাটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা, তবে শো এর টিকিত না পেয়ে ক্ষোভও ঝারছেন কেউ কেউ।

এদিকে দর্শক প্রতিক্রিয়া দেখতে এক হল থেকে অন্য হলে ঘুরে বেড়াচ্ছেন অনন্ত-বর্ষা। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে দর্শকদের সাথে বসে ছবি দেখতে এসে অনন্ত অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণিত ভাবে কিছু মিডিয়া ‘দিন: দ্য ডে’ নামে অপপ্রচার চালাচ্ছে। যা বাংলা সিনেমার জন্য মোটের মঙ্গলকর নয়।

অনন্তের সাথে সুর মিলিয়ে কান্নাজড়িত কণ্ঠে বর্ষা বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না… ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থে ডাউন করা চেষ্টা করছে। খুব কষ্টই পেলাম ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না।’

‘আজকে যদি আমরা চলচ্চিত্র না করি, আমার মনে হয় তাহলে আমাদের কিছুই হবে না, আমরা যে চেষ্টা করছি ভালো একটা সিনেমা দিতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা বলে নিউজ রটাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব, মানুষ দেশে গিয়েছে ঈদ করার জন্য, কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে…।’

তিনি আরও বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ আমরা শুটিং করেছি, হতে পারে… এটা শেষ না করতে পারি, এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না, যদি মানুষ এভাবে আমাদের ছোট করে… গায়ের জোরে ছোট করার চেষ্টা করে। আর কিছু বলতে চাই না।’

‘দিন: দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।


অন্যান্য সংবাদ