মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৫৯

রিপোর্টারের নাম : / ৫৭ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

পাকিস্তানে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘরছাড়া হয়েছে শত শত মানুষ। শনিবার ( ০৯ জুলাই) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ পাকিস্তানের বেলুচিস্তান ও গিলগিট অঞ্চলে এখনও পানিবন্দি বেশ কয়েকটি জেলা। ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে অনেক অঞ্চলেই। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানের দক্ষিণাঞ্চল। গত দু’দিনে সেখানে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা বিজিউউল্লাহ ল্যাঙ্গভ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে। যার জেরে ৮টি বাঁধ ভেঙেছে।

বেলুচিস্তানের পাশাপাশি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে ৪ জন আহত হন। করাচির বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে পাকিস্তানের নৌবাহিনী। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুচিস্তান থেকে দ্রুত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে ।

এর আগে ২০১০ সালে পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়। সে বছরের বন্যায় দেশটিতে ক্ষতিগ্রস্ত হয় ২ কোটি মানুষ। প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ।সূত্র: আল জাজিরা।


অন্যান্য সংবাদ