রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : November 21, 2026
৮০ মিলিয়ন ইউরোতে নিকো পাজকে ফেরাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ

আগামী গ্রীষ্মকালীন দলবদলে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে স্প্যানিশ জায়ান্টরা। ইতোমধ্যে ইতালিয়ান ক্লাব কোমোকেও বিষয়টি জানিয়ে দিয়েছে তারা।

বর্তমানে, কোমোর অন্যতম সেরা খেলোয়াড় নিকো পাজ। চলতি মৌসুমে, ‘সিরি আ’-তে ১০ ম্যাচ খেলে তিনটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন ২২ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। মাত্র চার ম্যাচেই করেছেন তিন গোল, সঙ্গে রয়েছে পাঁচটি অ্যাসিস্ট।

গত গ্রীষ্মে, ৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে, পাজকে, কোমোর কাছে বিক্রি করেছিল রিয়াল মাদ্রিদ। এর আগে, এক মৌসুম ধারে ইতালির ক্লাবটিতে খেলেছিলেন তিনি। তবে পাজকে ফেরানোর পরিকল্পনা থাকলেও গত গ্রীষ্মে তা বাস্তবায়ন করেনি মাদ্রিদ। কারণ, নিজের ফুটবলীয় উন্নতির স্বার্থে কোমোতেই আরও কিছুদিন থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই তরুণ মিডফিল্ডার।

খেলোয়াড়ের সেই ইচ্ছাকে সম্মান জানায় রিয়াল মাদ্রিদ। তবে চুক্তিতে, ৮০ মিলিয়ন ইউরোতে তাকে পুনরায় দলে ফেরানোর বিশেষ সুযোগ বা বাই-ব্যাক ক্লজ রেখে দেয় স্প্যানিশ ক্লাবটি।

এবার সেই সুযোগ কাজে লাগাতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। কাদেনা কোপের প্রতিবেদন অনুযায়ী, আগামী গ্রীষ্মেই, ৮০ মিলিয়ন ইউরো খরচ করে পাজকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। এ বিষয়ে কোমো কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতেই ফুটবলের হাতেখড়ি নিকো পাজের। ক্লাবটির যুব পর্যায়ের সব ধাপ পেরিয়ে মূল দলে সুযোগ পান তিনি। কোমোতে যোগ দেয়ার আগে রিয়ালের মূল দলের হয়ে আটটি ম্যাচেও মাঠে নেমেছিলেন এই আর্জেন্টাইন তারকা।


অন্যান্য সংবাদ