রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়?

অভিজিত বনিক / ৩৪ জন দেখেছেন
আপডেট : November 21, 2026

আজ বৈশাখী টেলিভিশনে মবের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকেরা মবের শিকার হচ্ছেন। মব এখন ভয়াবহ সামাজিক ও রাজনৈতিক ব্যাধিতে পরিণত হচ্ছে। বিচার-বিশ্লেষণ ছাড়াই কাউকে আওয়ামী লীগের দোসর তকমা দিয়ে হামলা, হেনস্তা কিংবা হয়রানি করা হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়।
মনে রাখতে হবে, আজ যারা অন্যের ওপর মব সৃষ্টি করছেন, কাল ক্ষমতার পালাবদলে তারাই যে মবের শিকার হবেন না, সেই নিশ্চয়তা কে দেবে? আজ কেউ নিজেকে নিরাপদ ভেবে অন্যের ওপর আক্রমণ করছেন, কিন্তু আগামীকাল পরিস্থিতি বদলালে তাঁর নিরাপত্তার দায়িত্ব কে নেবে?
এভাবে চলতে থাকলে দেশে প্রতিহিংসা, সংঘাত ও ভয়াবহ অস্থিতিশীলতা তৈরি হবে। তাই আসুন, আমরা সংযত হই। ভিন্নমতকে সম্মান করতে শিখি। আইন নিজের হাতে তুলে না নিই।
আজকাল ফেসবুকে কিছু লিখতেও বিব্রতবোধ করি। কারণ, সত্য বলা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। অনেকেই সত্য বোঝেন, কিন্তু পরিস্থিতির কারণে মুখ খুলতে সাহস পান না।
আমার ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কিন্তু লেখালেখি করি বলেই কিছু মানুষের অপছন্দের তালিকায় চলে গেছি। আমার মুক্তচিন্তা ও স্বাধীন মতামত তাঁদের পছন্দ হয় না। তাই কখনো মারার হুমকি, কখনো হামলার ভয়, কখনো মব সৃষ্টি, কখনো পুলিশে দেওয়া কিংবা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। কত ধরনের ভয়ভীতি যে দেখানো হয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
তাঁদের চাওয়া, আমি যেন চুপ হয়ে যাই। কিন্তু আমি তো একজন গণমাধ্যমকর্মী। লেখালেখিই আমার পেশা, আমার নেশা, আমার আত্মার তৃপ্তি। লেখা আমার কাছে শুধু জীবিকা নয়, এটি এক ধরনের ক্ষুধা। টাকা-পয়সা, ধন-সম্পদ দিয়ে এই ক্ষুধা মেটানো সম্ভব নয়। নিজের মনের কথা লিখতে পারার মধ্যেই আমি আত্মতৃপ্তি খুঁজে পাই।
অথচ বাস্তবতা হচ্ছে, আমার কোনো লেখা কারও পক্ষে গেলে আমি বন্ধু, আর কারও বিপক্ষে গেলেই হয়ে যাই শত্রু! কখনো আমাকে আওয়ামী লীগের দোসর বলা হয়, কখনো অন্য কোনো রাজনৈতিক তকমা দেওয়া হয়।
আচ্ছা ভাই, আমি কী লিখব, কী লিখব না, সেটাও কি তোমাদের অনুমতি নিয়ে ঠিক করতে হবে?
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গঠনমূলক সমালোচনার কথা বলেছেন। আমি আওয়ামী লীগ সরকারের সময়েও, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়েও এবং বর্তমান বিএনপি সরকারের সময়েও নিজের বিবেক ও বিবেচনা অনুযায়ী সত্য কথা বলার চেষ্টা করেছি। ভবিষ্যতেও করব। কারণ, সাংবাদিকতার কোনো দলীয় অন্ধত্ব থাকতে পারে না। ক্ষমতায় যে-ই থাকুক, ভালো কাজের প্রশংসা করব, ভুল হলে সমালোচনা করব।
কিন্তু দুঃখজনকভাবে দেখছি, কিছু মানুষ আমাকে থামিয়ে দিতে উগ্রতা ছড়াচ্ছেন। ফেসবুকে আমাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও কটূক্তি করছেন। তাঁদের ধারণা, এসব ভয়ভীতি, হুমকি কিংবা উগ্র আচরণে আমি চুপ হয়ে যাব।
তোমাদের উদ্দেশে শুধু একটি কথাই বলতে চাই—তোমরা আমার শত্রু নও, আমিও তোমাদের শত্রু নই।
আমার কাজ লেখালেখি করা। এটি আমার পেশা এবং দায়িত্ববোধের জায়গা। আমি কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক নই। আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো দল—কাউকেই অন্ধভাবে সমর্থন বা বিরোধিতা করি না। যা সত্য, তা-ই লেখার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব।
মনে রেখো, ভয়ভীতি দেখিয়ে, মামলা-হামলার হুমকি দিয়ে কিংবা মব সৃষ্টি করে আমার কলম থামানো যাবে না। আমার কোনো লেখা ভালো না লাগলে এড়িয়ে যাও। যুক্তি দিয়ে প্রতিবাদ করো, প্রয়োজনে সমালোচনা করো। কিন্তু উগ্রতা ছড়িও না, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করো না।
তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। তাহলে আমাকে নিয়ে এত ষড়যন্ত্র কেন? কেন আমার মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে চাও?
আমি আওয়ামী লীগ-বিএনপি বুঝি না, আমি সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে চাই। ক্ষমতার পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, কিন্তু সত্য বলার অধিকার যেন হারিয়ে না যায়।
আমি লিখব। যত দিন বিবেক আছে, কলম আছে, তত দিন লিখে যাব।
কারণ, আমার কলম কারও বন্দি নয়।
— অভিজিত বনিক
সম্পাদক ও প্রকাশক
কালের খবর ২৪ ডট কম


অন্যান্য সংবাদ