রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু আমি কথা বললেই অপরাধ! সত্য লিখলেই কেন এত ভয়? স্বর্ণের বাজারে বড় ধাক্কার পর আরও পতনের শঙ্কা ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্ষমতার লড়াইয়ে আর কত পুড়বে বাংলাদেশ, আর কত ক্ষতবিক্ষত হবে মানুষের হৃদয়? রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী আরও কমতে পারে সোনার দাম, পূর্বাভাসে স্বস্তির ইঙ্গিত বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র রাজস্থানে পঞ্চায়েত নির্বাচন: নজিরবিহীন ভরাডুবি বিজেপির ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, ঘুষ-জালিয়াতির মামলায় কারাদণ্ডের শঙ্কা

কয়েক মাসের জন্য ছিটকে গেলেন কেইন

স্পোর্টস ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : November 21, 2026
কয়েক মাসের জন্য ছিটকে গেলেন কেইন

বাম অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ‘আগামী কয়েক মাসের জন্য’ মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। শুক্রবার বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে এই চোট পান তিনি।

গত মাসে বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জেতা ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ম্যাচের ২০তম মিনিটে ডিফেন্ডার জোয়েল শ্মিডের চ্যালেঞ্জের শিকার হন। শুরুতে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কেইন। তার বদলি হিসেবে নামেন টম বিশফ।

এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, কেইনের বাম অ্যাঙ্কেলের সিন্ডেসমোটিক লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং এর ফলে আগামী কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।

ম্যাচে কেইন মাঠ ছাড়ার সময় কোলনের বিপক্ষে পিছিয়ে ছিল বায়ার্ন। টটেনহ্যাম থেকে ধারে কোলনে খেলা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের উইঙ্গার মাইকি মুরের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। পরে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতা ফেরায় বায়ার্ন।

মেনিনজিয়াল ইরিটেশনে (মস্তিষ্ক ও মেরুদণ্ডের আবরণীর প্রদাহ) ভোগার কারণে পাঁচ ম্যাচ বাইরে থাকার পর এই ম্যাচ দিয়েই ডাগআউটে ফেরেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি।

কেইনের এই চোটের খবর এমন এক দিনে এলো, যেদিন নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম চূড়ান্ত হয়েছে। আগামী ২৭ ও ৩০ মার্চ দুই লেগের এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

চলতি মাসেই ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে জয়ের ম্যাচে গোল করে ইংল্যান্ডকে নেশন্স লিগের গ্রুপ শীর্ষে তুলতে বড় ভূমিকা রাখেন কেইন। পাশাপাশি ইংল্যান্ডের পুরুষ দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে নেন তিনি।

চলতি মৌসুমে লিগে ১০ ম্যাচ খেলে ৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮ গোল। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ৪ ম্যাচে তার নামের পাশে রয়েছে ৪ গোল ও ৩ অ্যাসিস্ট।

২০২৩ সালের অগাস্টে টটেনহ্যাম ছেড়ে জার্মানিতে পাড়ি জমানোর পর ফিটনেস রেকর্ড বেশ ভালোই ছিল কেইনের। তবে অ্যাঙ্কেলের চোটের পুরনো ইতিহাস রয়েছে তার। ২০২৪ সালের মার্চে বায়ার্নের হয়ে খেলার সময় বাঁ অ্যাঙ্কেলে চোট পেয়ে ব্রাজিল ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচ মিস করেছিলেন তিনি।

এর আগে টটেনহ্যামে থাকাকালীন ২০১৮-১৯ মৌসুমের দ্বিতীয়ার্ধে দুই দফায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন কেইন। বাম অ্যাঙ্কেলের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথমে ৭ ম্যাচ এবং পরে ল্যাটারাল লিগামেন্টের চোটে আরও ৯ ম্যাচ খেলতে পারেননি তিনি।

এছাড়া ২০১৭-১৮ মৌসুমে ডান অ্যাঙ্কেলের একই ধরনের চোটে এক মাস এবং ২০১৬-১৭ মৌসুমে দুই দফায় যথাক্রমে ছয় ও চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছিল ইংলিশ এই ফরোয়ার্ডকে।


অন্যান্য সংবাদ