মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

৩ মিনিটের জন্য প্রস্তুতি ২০ দিনের

বিনোদন ডেস্ক / ৮২ জন দেখেছেন
আপডেট : November 1, 2021

নায়িকা নুসরাত ফারিয়া। গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই।

তবে এর ফাঁকে গানও করেন ফারিয়া। ইতোপূর্বে দুটি গান উপহার দিয়েছেন তিনি। যেগুলোর নাম ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’। এবার ‘হাবিবি’ শীর্ষক নতুন একটি গান নিয়ে আসছেন তিনি। আগামী ২ নভেম্বর ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটির ভিডিও।

‘হাবিবি’ গানের ভিডিওর দৈর্ঘ্য ৩ মিনিট ১০ সেকেন্ড। তবে এর জন্য ২০ দিন ধরে প্রস্তুতি নিয়েছেন ফারিয়া। শুধু তাই নয়, কাজটি করতে গিয়ে মানসিকভাবে অনেক চাপে ছিলেন। কেননা গানের শুটিংয়ের পরদিনই ছিল তার পরীক্ষা।

নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে নুসরাত ফারিয়া বলেছেন, ‘শুটিংয়ের ২০ দিন আগে থেকে গানের জন্য প্রস্তুত হচ্ছিলাম। নিজেকে সুন্দর এবং ফিট দেখানোর চাপে ছিলাম। তার ওপর থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা। শুটিং করি ১৪ অক্টোবর, আর ১৫ অক্টোবর ছিল পরীক্ষা। খিটখিটে হয়ে ছিলাম, বেশিরভাগ সময় ভালো লাগতো না কিছু। সময়টা আমার কাছের মানুষদের জন্য খুব একটা সহজ ছিল না। সারাক্ষণই একটি ভালো কন্টেন্ট তৈরির চাপে থাকতাম। তবে আপনারা দেখতে পাবেন মাত্র ৩ মিনিট ১০ সেকেন্ড।’

 


অন্যান্য সংবাদ