বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

৩ দিনের জন্য ২ কোটি নিয়েছিলেন পামেলা অ্যান্ডারসন

বিনোদন ডেস্ক / ১০১ জন দেখেছেন
আপডেট : August 12, 2021

হলিউডের জনপিয় অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ‘বেওয়াচ’ তারকা হিসেবে বেশ পরিচিতি তার। প্রেমের কারণে এর আগে অনেকবার আলোচনায় এসেছেন তিনি।

এবার পামেলা আলোচনায় বিগবস নিয়ে। ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো’য়ের তালিকার শীর্ষে বলিউড ভাইজান সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস’। টেলিভিশনের পাশাপাশি চলতি বছর থেকে ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে বিগবস।

সেলিব্রিটি এবং অংশগ্রহণকারীরা তাদের বিলাসবহুল জীবনকে পিছনে ফেলে, অপরিচিতদের সাথে ঘরের মধ্যে তালাবদ্ধ হয়ে মাস কাটায়। অংশগ্রহণকারীরা এটি করার সময় বড় অর্থ উপার্জন করে। সালমান খানও এই শোটি উপস্থাপনার জন্য বড় অংকের পারিশ্রমিক পান।

যদি আলোচনা করা হয় এখন পর্যন্ত ‘বিগ বস’ -এর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী কে?

তাহলে উঠে আসবে হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের নাম। কারণ পামেলা মাত্র তিন দিনের জন্য ‘বিগ বস’ -এ উপস্থিত ছিলেন। আর সেজন্য পারিশ্রমিক নিয়েছিলেন ২ কোটি রুপি।

দ্য সিয়াসাত ডেইলি অনুসারে, হলিউডের এ অভিনেত্রী ‘বিগ বস’ -এ তার উপস্থিতির জন্য ২ কোটি রুপি পেয়েছিলেন। প্রতিবেদনে অন্যান্য বিখ্যাত ব্যক্তিদেরও নাম প্রকাশ করেছে যারা ‘বিগ বস’ -এ থাকার সময় প্রচুর পারিশ্রমিক পেয়েছেন।

সে তালিকায় আছেন ভারতীয় ক্রিকেটার শ্রীশান্ত। সিজন ১২ -তে প্রতি সপ্তাহের জন্য তিনি নিয়েছিলেন ৫০ লক্ষ রুপি।


অন্যান্য সংবাদ