রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

১ কোটি ১২ লাখ টিকটক অ্যাকাউন্ট বন্ধ

ডেস্ক রিপোর্ট / ৭৯ জন দেখেছেন
আপডেট : July 1, 2021

চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় ১ কোটি ১২ লাখ টিকটক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। নীতিমালা ভঙ্গের কারণে এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর কন্টেন্ট মুছে ফেলা এবং আপত্তিজনক বিষয় ছড়িয়ে দেয়া হয় এমন অ্যাকাউন্ট বন্ধে ভিডিও প্ল্যাটফর্মটি নিয়মিত কাজ করছে বলে জানিয়েছে। তারই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নীতিমালা ভঙ্গের কারণে বন্ধ করেছে ১ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৫১৪টি অ্যাকাউন্ট। এছাড়া ১৩ বছরের কম বয়সীদের ৭৩ লাখ অ্যাকাউন্ট মুছে দিয়েছে।

১৩ বছরের কম বয়সীদের টিকটকে অ্যাকাউন্ট খোলার নিয়ম নেই। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিয়ে অ্যাপটি বরাবরই সমালোচনার মুখে রয়েছে।

কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে টিকটক আরো উল্লেখ করেছে, নীতিমালা ভঙ্গের কারণে চলতি বছরের প্রথম তিন মাসে ৬ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৩২৭টি ভিডিও মুছে ফেলা হয়েছে। এই ভিডিওগুলোর ৮২ শতাংশ ব্যবহারকারীদের গোচরে আসার আগেই সরিয়ে ফেলা হয়েছে। ৯১ শতাংশ কেউ রিপোর্ট করার আগেই এবং পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ৯৩ শতাংশ ভিডিও সরানো হয়েছে। ১৯ লাখ ২১ হাজার ৯০০টি বিজ্ঞাপন মুছে ফেলা হয়েছে বিজ্ঞাপন নীতিমালা ভঙ্গ করায়।

টিকটক কর্তৃপক্ষের মতে, ব্যবহারকারীরা অভিযোগ জানানোর আগেই আপত্তিকর কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্তে টিকটকের প্রযুক্তি এখন আরো বেশি দক্ষ হয়ে উঠেছে।


অন্যান্য সংবাদ