মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হোয়াটসঅ্যাপের আসছে পরিবর্তন

ডেস্ক রিপোর্ট / ১৩১ জন দেখেছেন
আপডেট : August 22, 2021

হোয়াটসঅ্যাপে বর্তমানে ‘ডিসঅ্যাপিয়ারিং’ নামক যে ফিচার রয়েছে, এটি স্বয়ংক্রিয়ভাবে সাত দিনের পুরোনো চ্যাট মুছে ফেলে। ফেসবুকের মালিকানাধীন এই ম্যাসেজিং প্ল্যাটফর্ম এবার এ ফিচারে ৯০ দিনের অপশনও যুক্ত করতে যাচ্ছে। এছাড়া ২৪ ঘণ্টা অপশনও যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

বরাবরের মতো এবারও এ তথ্য ফাঁস করেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে। আসন্ন এই ফিচারের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে ওয়েবেটাইনফো। এতে দেখা গেছে, ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ এর সময়সীমা কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারীরা। ৯০ দিন, ৭ দিন বা ২৪ ঘণ্টার সময়সীমা বেছে নেওয়ার অপশন থাকবে। পাশাপাশি ব্যবহারকারীরা এই ফিচারটি সম্পূর্ণরূপে বন্ধ করার অপশনও পাবেন, যাতে চ্যাটগুলো নিজে থেকে মুছে না যায়।

তবে হোয়াটসঅ্যাপ কবে নাগাদ এই ফিচার সকল ব্যবহারকারীদের জন্য চালু করবে তা জানা যায়নি। বর্তমানে ফিচারটি বিটা ইউজারদের জন্য উপলব্ধ। হোয়াটসঅ্যাপ এই ফিচারটি চালু নাও করতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে। এর আগে এমন দেখা গেছে যে, বিটা টেস্টিংয়ের পর হোয়াটসঅ্যাপ ফিচার ড্রপ করে দিয়েছে।

এদিকে সম্প্রতি চালু হওয়া হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ ফিচারটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ফিচারের আওতায় ছবি বা ভিডিও একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। অর্থাৎ হোয়াটসঅ্যাপে এই ফিচারের মাধ্যমে একজন ইউজার অন্য ইউজারকে যে মিডিয়া ফাইল পাঠান তা একবার দেখার পর ডিলিট হয়ে যায়।


অন্যান্য সংবাদ