মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : July 15, 2022

দেশের এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাতের শেষভাগে তার হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত সময়ের মধ্যে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার (১৫ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার।

এই গীতিকার ফেসবুকে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ফেরদৌস ওয়াহিদ ভাই গতরাত থেকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। হার্ট অ্যাটাক হয়েছে বলছে চিকিৎসক। তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা মহান আল্লাহর দরবারে।”

৬৯ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

সূত্রের খবর, ফেরদৌস ওয়াহিদকে নিয়ে যাওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। এর আগে ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে।


অন্যান্য সংবাদ