মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

স্বামীর মৃত্যুর দু’বছর পর সন্তানের জন্ম দিলেন স্ত্রী

রিপোর্টারের নাম : / ৬৫ জন দেখেছেন
আপডেট : June 23, 2022
স্বামীর মৃত্যুর দু’বছর পর তারই সন্তানের জন্ম দিলেন তরুণী

স্বামীর মৃত্যুর দু’বছর পর তারই সন্তানের জন্ম দিলেন ৩৩ বছরের তরুণী লরেন ম্যাকগ্রেগর। ইংল্যান্ডের লিভারপুলের বাসিন্দা তিনি। স্বামী ক্রিসের মৃত্যু হয় ২০২০ সালের জুলাই মাসে। এর ১৪ মাস পর প্রয়াত স্বামীর ঔরসজাত সন্তানের মা হয়ে সবাইকে চমকে দিয়েছেন লরেন। সূত্র: মিরর

সন্তানের পরিকল্পনা করেছিলেন ক্রিস ও লরেন। কিন্তু এর মাঝেই অসুস্থ হয়ে পড়েন ক্রিস। নানা শারীরিক পরীক্ষার পর জানা যায় তার ব্রেন টিউমার হয়েছে। এরপর মৃত্যু হয় ক্রিসের। একা হয়ে যান লরেন। কিন্তু স্বামীর মৃত্যুর দুই বছর পর সেই ক্রিসের ঔরসজাত সন্তানের জন্ম দিলেন তিনি।

আসলে এই কাজ সম্ভব হয়েছে ক্রিসের বীর্য সংরক্ষণ করার ফলে। লরেন জানিয়েছেন, ক্রিসের মৃত্যুর ৯ মাস পরে তিনি আইভিএফ পদ্ধতি গর্ভবতী হন। কাজে আসে প্রয়াত স্বামীর বীর্য। এরপর চলতি বছরে ১৭ মে ফুটফুটে এক সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন সেব।

লরেন জানান, সেব দেখতে হুবহু তার বাবার মতোই। ক্রিসই যেন লরেনের গর্ভে ফিরে এসেছেন! তিনি দাবি করেন, যত দিন যাচ্ছে তত যেন আরও বেশি করে ক্রিসের মতো হয়ে উঠছে সেব! ওর চুল, ঠোঁট একেবারে ক্রিসের মতোই!

ক্রিসের আগের পক্ষের এক ছেলে রয়েছে। তার নাম ওয়েড। আঠেরো বছরের সেই ছেলে সৎমা ও ভাইকে সারাক্ষণ আগলে আগলে রাখছে, এমনটাই জানিয়েছেন লরেন। তিনি জানান, ওয়েড যতখানি দায়িত্ব নিয়ে তার মা ও ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।


অন্যান্য সংবাদ