মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সামনে এলো ইরানের গোপন ড্রোন ঘাঁটির ছবি-ভিডিও

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : May 29, 2022

ইরানের সেনাবাহিনী মাটির নিচে অবস্থিত তাদের একটি ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও প্রকাশ করেছে এবং এ বিষয়ে অল্প বর্ণনা দিয়েছে। তবে কোথায় এ ঘাঁটি অবস্থিত সেই জায়গার নাম নির্দিষ্ট করে উল্লেখ করেনি।

আল অ্যারাবিয়া ও রয়টার্সের খবরে জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলে জাগরোস পর্বতমালা এলাকায় দেশটির বিমানবাহিনীর একটি ভূগর্ভস্থ ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ করা হয়েছে। শনিবার ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে ওই ভিডিও সম্প্রচার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গালফ অঞ্চলে ছোটখাটো উত্তেজনা দেখা দেওয়ার পর ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও প্রকাশ করল ইরান। ছবিতে দেখা যায় সারি সারি দাঁড় করানো আছে ড্রোন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, জাগরোস পাহাড়গুলোর নিচে ১০০টি ড্রোন রাখা আছে, এর মধ্যে আছে আবাবিল-৫ ড্রোন।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, এ ড্রোনটিতে সংযুক্ত করা আছে কায়েম-৯ মিসাইল। যুক্তরাষ্ট্রের হেলফেয়ার মিসাইলের আদলে এ মিসাইলটি ইরানে তৈরি করা হয়েছে।

এদিকে যে সাংবাদিক এ গোপন এ ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও করে এনেছেন তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার কারমানশাহ থেকে হেলিকপ্টারে ওঠেন তিনি। ৪৫ মিনিট ভ্রমণ শেষে একটি গোপন ড্রোন ঘাঁটিতে পৌঁছান তিনি। ঘাঁটিতে পৌঁছানোর আগ পর্যন্ত তার চোখ বাঁধা ছিল।

ওই সাংবাদিক জানান, কয়েকশ মিটার লম্বা ঘাঁটিতে ড্রোনগুলো সাজানো আছে।

ড্রোনগুলো নিয়ে সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুলরহিম মৌসাভি টিভিতে বলেন, কোনো সন্দেহ নেই ইসলামিক রিপাবলিক ইরানের ড্রোনগুলো এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী। ড্রোন আপডেট করার যে ক্ষমতা আমাদের আছে তা দুর্দমনীয়।

ঘাঁটিটিকে ইরানের ‘কৌশলগত ড্রোনের মাধ্যমে হামলা চালানোর জন্য একটি নিরাপদ স্থান’ বলে উল্লেখ করেছেন জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি বলেন, ‘আমরা কখনোই কোনো হুমকিকে ছোট করে দেখি না। আমরা কখনোই এটা মনে করি না যে শত্রুরা ঘুমিয়ে আছে। আমরা সব সময় সতর্ক আছি, জেগে আছি।’

এদিকে ড্রোনঘাঁটিটির অবস্থান মাটির কয়েক শ মিটার নিচে বলে ভিডিওতে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী কমান্ডার রহিম মৌসাভি। তবে এর বেশি কিছু জানাননি তিনি।


অন্যান্য সংবাদ