শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাবরিনা বশিরের নতুন গান

বিনোদন ডেস্ক / ৮২ জন দেখেছেন
আপডেট : October 11, 2021

আধুনিক কিংবা ফোক সব ধারায় কণ্ঠের যাদুতে এরইমধ্যে শ্রোতাদের মুগ্ধ করেছেন কণ্ঠশিল্পী সাবরিনা বশির।

আসিফ আকবর, তাহসান, কাজী শুভ ও প্রতীক হাসান’সহ জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে কাজ করেছেন সাবরিনা। উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় বেশকিছু গান। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন পুরস্কারও।

শ্রোতাদের জন্য এই গায়িকা নিয়ে এলেন নতুন গান। শিরোনাম ‘দিল্লি কা লাড্ডু’। সম্প্রতি গানটির ভিডিও চিত্রায়ন হয়েছে। গানটিতে মডেল হয়েছেন সাবরিনা বশির ও চিত্রনায়ক আশিক চৌধুরী। গানচিত্রটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। আসছে ৩০ অক্টোবর এই কণ্ঠশিল্পীর জন্মদিনে ইউটিউবে গানচিত্রটি প্রকাশ পাবে।

এ ব্যাপারে সাবরিনা বশির বলেন, ‘আমি শৈশব থেকেই গান চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই কণ্ঠশিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে সারা জীবন বেঁচে থাকতে চাই। আশা করছি, আমার অন্য সব গানের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।’

 


অন্যান্য সংবাদ