মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ড একটি ভুল ছিলো: সৌদি প্রিন্স

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : July 17, 2022

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড একটি ভুল ছিলো আর এমন ভুল যুক্তরাষ্ট্রও করেছে বলে মন্তব্য করেছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দ্বিপাক্ষিক আলোচনায় খাশোগি হত্যায় পরোক্ষভাবে তাকে দায়ী করার জবাবে এ মন্তব্য করেন সৌদি যুবরাজ।

খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ ব্যক্তিগতভাবে দায়ী নন বলে শনিবার (১৬ জুলাই) এক বিবৃতি দেয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, এই হত্যাকাণ্ডের মতো ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে সৌদি আরব। তবে ইরাকের আবু গারিবসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রও এমন ভুল করেছে বলে মনে করেন সৌদি যুবরাজ।

বিবৃতিতে আরও বলা হয়,সারাবিশ্বেই সাংবাদিক হত্যার মতো ঘটনা ঘটছে। জেদ্দায় উপসাগরীয় দেশগুলোর জোট-জিসিসি’র সম্মেলনে যোগ দেয়ার মাধ্যমে চার দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলমান বৈশ্বিক তেল সংকট মোকাবেলায় দৈনিক উৎপাদন ১৩ মিলিয়ন ব্যারেলে উন্নীত করার অঙ্গীকার করে সৌদি আরব।

এদিকে, কয়েক সপ্তাহ ধরেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য দাঁড়িয়েছে ৯৭ ডলারে।


অন্যান্য সংবাদ