মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সন্তান জন্মের আগের দিনও শুটিং করেছি-তানিয়া আহমেদ

ডেস্ক রিপোর্ট / ১৩৭ জন দেখেছেন
আপডেট : July 6, 2021

সন্তান জন্মের আগের দিনও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। এমনকি ছেলে শ্রেয়াস ভূমিষ্ঠ হওয়ার ৪০ দিন পরও শুটিং করেছেন তিনি। সন্তানরা বড় হয়ে কি হবেন, তা ছেলেদের ওপরই ছেড়ে দিতে চান তানিয়া। সম্প্রতি আমেরিকা থেকে ফিরে এসে মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ সে ভাবনার কথাই জানালেন তিনি।

খুব শিগগিরই আবার আমেরিকায় উড়াল দেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। গত বছরই অভিনয় ক্যারিয়ারের রজত জয়ন্তী পূর্ণ হয়েছে তার। ১৯৯৫ সালের বড় দিনে প্রচার হয়েছিল তানিয়া আহমেদ অভিনীত প্রথম নাটক, ফারিয়া হোসেন পরিচালিত ‘সম্পর্ক’। মডেল হিসেবেও তানিয়া আহমেদ ছিলেন সমান জনপ্রিয়। আফজাল হোসেনের হাত ধরে তার মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯১ সালে। সে হিসেবে মডেলিংয়ে তানিয়ার ৩০ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি।

 

তানিয়া জানান, তার প্রথম বিজ্ঞাপনচিত্রের প্রথম শট এক টেকেই ‘ওকে’ করেছিলেন নির্মাতা আফজাল হোসেন। মডেলিং ও নাটকে জনপ্রিয়তার কারণে চিত্রনায়ক সালমান শাহও চেয়েছিলেন তানিয়ার বিপরীতে সিনেমায় অভিনয় করতে। সোহানুর রহমান সোহানের ‘স্বজন’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব থাকলেও রাজি হননি তিনি।

অবশ্য ২০০৪ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। পরবর্তীতে হুমায়ূন আহমেদেরই গল্পে, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় জেবা চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন তিনি।

‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও নন্দিতা। প্রযোজনায় জোবায়ের ইকবাল। পর্বটি প্রচারিত হবে আসছে ঈদের ৪র্থ দিন, সকাল ৭টায়।


অন্যান্য সংবাদ