মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সংগ্রামী রিক্সা গার্ল তানজিন তিশা

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 27, 2022

আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজনে থাকছে বিশেষ নাটক ‘রিক্সা গার্ল’। আহমেদ তাওকীর এর রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় রিক্সা গার্ল হিসেবে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকে তিশার নাম শিখা এবং তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল রেজাউল নামে।

গল্প সংক্ষেপঃ শিখা! এক সংগ্রামী নারীর নাম! এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোন এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে, তার সংগ্রামের এক সংসার! প্রতিদিন সে তার রিক্সা নিয়ে কাজে যায়, বোনকে স্কুলে নামিয়ে! পরী নামের সে মেয়েটি দেখতে ভীষণ মায়াময়। তবে শিখার রিক্সা চালানোর পিছনে লুকিয়ে ‘রেজাউল’ নামের অন্য এক মানুষের গল্প। তবে শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে! তখন পরী বাসায় একা থাকে। রুমের দরজা থাকে বাইরে থেকে তালা দেয়া। কখনো বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর! অন্য দিকে শহরে রিক্সা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়, সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এভাবেই এগিয়ে যায় জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে ‘রিক্সা গার্ল’ নাটকের গল্প। আরটিভির ঈদুল আযহা ২০২২ বিশেষ আয়োজনে প্রচার করা হবে নাটকটি।


অন্যান্য সংবাদ