রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

শাহরুখপুত্র নির্দোষ, মুম্বাই থেকে সরানো হলো গ্রেপ্তারকারী সমীরকে

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

প্রমোদতরী মাদককাণ্ডে গত বছর দীর্ঘ ২৮ দিন জেল খাটা শাহরুখপুত্র আরিয়ান খান নির্দোষ। তাঁকে সম্প্রতি বেকসুর খালাস দিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

এই ঘটনার পর ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) আঞ্চলিক পরিচালক (মুম্বাই প্রধান) সমীর ওয়াংখেড়েকে বদলি করা হয়েছে। বার্তা সংস্থা এএনআই এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সমীরকে চেন্নাইয়ে বদলি করা হয়েছে। সমীরকে দায়িত্ব দেওয়া হয়েছে চেন্নাইয়ের শুল্ক বিভাগে।

এর আগে শাহরুখপুত্রকে গ্রেপ্তার দেখানোর পর একাধিক অভিযোগে তাঁকে পাঁচটি হাইপ্রোফাইল মাদক মামলার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সে সময় মুম্বাই পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে নিজেকে নির্দোষ দাবি করে বিভিন্ন আশঙ্কার কথা জানিয়েছিলেন সমীর।

২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। নিম্ন আদালত বারবার তাঁর জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে বোম্বে হাইকোর্ট জামিন দেন আরিয়ানকে। ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান।


অন্যান্য সংবাদ