মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে লারার মন্তব্য

বিনোদন ডেস্ক / ১১০ জন দেখেছেন
আপডেট : August 9, 2021

চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনয়শিল্পী আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাদের বিয়ে নিয়ে নানা সময় নানা গুঞ্জন চাউর হয়েছে। তবে সবই গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। এবার এই জুটির বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী লারা দত্ত। তার বিশ্বাস, চলতি বছরেই রণবীর আলিয়ার বিয়ের স্বাক্ষী হবেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে দেওয়া সাক্ষাৎকারে বলিউড তারকাদের নিয়ে যে গুজব রটে তা কি সত‌্যি সত‌্যি ঘটে? জবাবে এ অভিনেত্রী বলেন—‘আমি নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় পড়ি না। তাই এ বিষয়ে কথা বলা একটু মুশকিল।’

তবে রণবীর আলিয়ার প্রসঙ্গ উঠতেই লারা দত্ত বলেন, ‘হয়তো চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন রণবীর-আলিয়া। আমরা খুব শিগগির এ জুটির বিয়ের স্বাক্ষী হতে যাচ্ছি।’ এর আগে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, করোনা সংকট সৃষ্টি না হলে এতদিনে হয়তো বিয়েটা সেরেই ফেলতেন তারা।

আলিয়া বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমার নির্মাণ নিয়ে ব্যস্ত। ‘ডার্লিং’ নামের এই সিনেমা তার সঙ্গে সহ-প্রযোজনা করছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, করন জোহরের ‘তখত’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ সিনেমায় দেখা যাবে আলিয়াকে। মুক্তির অপেক্ষায় তার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি। এতে প্রথমবারের মতো প্রেমিক রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। অন্যদিকে, ‘শমশেরা’ সিনেমায় দেখা যাবে রণবীরকে। লাভ রঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করবেন তিনি।


অন্যান্য সংবাদ