মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যে কারণে নাম পরিবর্তন করল ফেসবুক

ডেস্ক রিপোর্ট / ৯৪ জন দেখেছেন
আপডেট : October 29, 2021

বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নাম পরিবর্তন নতুন নাম করণ করা হয়েছে জায়ান্ট ফেসবুক ইনকরপোরেশন নামে। বৃহস্পতিবার নতুন নাম ‘মেটা’ ঘোষণা করেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এখন থেকে এই নামে সব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি।

নতুন এই নামের মাধ্যমে মূলত ‘মেটাভার্স’ নামে একটি অনলাইন দুনিয়া তৈরির পরিকল্পনা উন্মোচন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যেখানে মানুষ ভার্চুয়াল পরিবেশে ভিআর হেডসেট ব্যবহার করে বিভিন্ন কাজ করার পাশাপাশি, গেইম খেলা এবং যোগাযোগ করতে পারবে।

তিনি বলেছেন, ‘আমরা যা করছি এবং ভবিষ্যতে করব, সেগুলোকে বর্তমান ব্র্যান্ডটি সম্ভবত উপস্থাপন করতে পারছে না। তাই পরিবর্তন দরকার।’

এক ভার্চুয়াল কনফারেন্সে মার্ক জাকারবার্গ বলেন, ‘আমি আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মেটাভার্স কোম্পানি হিসাবে দেখা হবে। আর আমরা সামনে যা তৈরি করতে যাচ্ছি, সেটার ওপর ভিত্তি করেই আমাদের কাজ ও পরিচয় গড়ে উঠবে।’

তিনি বলেন, ‘বিদ্যমান এই ব্যবসাকে আমরা দুটি ভিন্ন অংশ হিসেবে দেখছি। একটি আমাদের অ্যাপস ব্যবহারকারীদের জন্য এবং আরেকটি অংশ ভবিষ্যতের প্ল্যাটফর্মে কাজ করার জন্য।’

নাম পরিবর্তনের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলেও ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না। নতুন যে নামে সংস্থাটি আত্মপ্রকাশ করছে তার অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, ফেসবুক ইনকরপোরেশনের আওতায় বর্তমানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্ল্যাটফর্ম রয়েছে, তাই মূল প্রতিষ্ঠানের নাম ফেসবুক হওয়া বাঞ্ছনীয় নয়। এ জন্য মূল প্রতিষ্ঠানের নামটি পরিবর্তন করা হয়েছে। অনেকটা গুগলের মতো। মূল সংস্থার নাম হিসেবে রয়েছে গুগল আলফাবেট, সেভাবেই নাম বদলাল ফেসবুক।


অন্যান্য সংবাদ