শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন আরিয়ান

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

প্রমোদতরী মাদককাণ্ডে গত বছর দীর্ঘ ২৮ দিন জেল খাটা শাহরুখপুত্র আরিয়ান খান নির্দোষ। তাঁকে সম্প্রতি বেকসুর খালাস দিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

হিন্দুস্তান টাইমসের খবর, গত শুক্রবার মাদক মামলা থেকে এনসিবির পক্ষে আরিয়ান খানকে বেকসুর ঘোষণা করা হয়।

এনসিবির পক্ষে বলা হয়, আরিয়ানের বিরুদ্ধে কোনও সন্দেহের যুক্তিসঙ্গত অবকাশ নেই। আরিয়ানের কাছে কোনও মাদক পাওয়া যায়নি। এনসিবির ভাষ্য, ‘বিশেষ তদন্তকারী দল নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠভাবে তদন্ত করেছে। বিশেষ তদন্তকারী দলের তদন্তের ভিত্তিতে, এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) আইনের বিভিন্ন ধারায় ১৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ (চার্জশিট) দায়ের করা হয়েছে। পর্যাপ্ত প্রমাণের অভাবে বাকি ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে না।’ এই ছয় জনের মধ্যে রয়েছেন আরিয়ান।

এবার টাইমস অব ইন্ডিয়ার খবর, এনসিবি যেহেতু আরিয়ান খানকে বেকসুর খালাস দিয়েছে, তাই খুব শিগগিরই পাসপোর্ট ফেরত পেতে চলেছেন তিনি। পাসপোর্ট হাতে এলেই আরিয়ান যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। সেখানে তাঁর ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন।

বিভিন্ন খবরে প্রকাশ, জামিনে জেল থেকে বের হওয়ার পর আরিয়ান একটি প্রকল্পে কাজ শুরু করেন। সেই সিরিজটি এরই মধ্যে একটি ওটিটি প্ল্যাটফর্ম অনুমোদন দিয়েছে। বলিউডের কয়েক জ্যেষ্ঠ চিত্রনাট্যকার ও নির্মাতা এ কাজে আরিয়ানকে সহায়তা করছেন।

২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। নিম্ন আদালত বারবার তাঁর জামিন খারিজ করে দেয়। কিন্তু পরে বোম্বে হাইকোর্ট জামিন দেন আরিয়ানকে। ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান।


অন্যান্য সংবাদ