সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মৃত্যুর পর গুগল অ্যাকাউন্টের কী হবে?

ডেস্ক রিপোর্ট / ৫২ জন দেখেছেন
আপডেট : October 20, 2021

গুগলের নানা ধরনের অ্যাপের ব্যবহার বাড়ছে। যেখানে সংরক্ষতি থাকে ব্যবহারকারীর নানা তথ্য। অ্যাপগুলো অনেকদিন ব্যবহার না করলে অথবা কেউ মারা গেলে তার সেই অ্যাকাউন্ট এবং ডেটা কী হয়?

অনেকেই গুগলের জিমেইল, গুগল পে, গুগল ম্যাপস, গুগল ফটোজ অ্যাপ ব্যবহার করেন। গুগল পে’র মাধ্যমে ডিজিটালি লেনদেন করেন। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড লিংক করা থাকে। এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত থাকে।

গুগল বলছে, কেউ যদি এক মাস অথবা তার বেশি সময় ধরে গুগল অ্যাকাউন্ট ব্যবহার না করে তাহলে সেটি নিজে থেকেই ইনঅ্যাকটিভ হয়ে যায়। তবে গুগলের পক্ষ থেকে ব্যবহারকারীদের নির্দিষ্ট সময় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। সেই সময়ের মধ্যে যদি ব্যবহারকারী একবার হলেও সেই অ্যাকাউন্ট ব্যবহার না করে তখন সেটি ইনঅ্যাকটিভ হয়ে যায়। ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ১৮ মাস সময় বেছে নিতে পারে।

এদিকে অ্যাকাউন্ট খোলার সময় গুগলের পক্ষ থেকে অপশন দেওয়া হয় অন্য একজনকে তার অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে রাখার জন্য। যেন সে মারা গেলে অন্যজন তার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন এবং সে যদি চায় সেই অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেটও করে দিতে পারেন।

অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করলে গুগলের সেভ থাকা তথ্যের কী হবে, তা-ও এখন থেকেই ঠিক করতে পারবেন আপনি। নির্দিষ্ট দিনের জন্য অ্যাকাউন্ট ব্যবহার না করলে, আপনি যে কোনও প্রিয়জনকে সেই বিষয়ে নোটিফাই করতে পারবেন। এছাড়াও আপনার সব তথ্য গুগলকে ডিলিট করে দেওয়ার অনুরোধও জানানো যাবে। এর ফলে নির্দিষ্ট সময় আপনি অ্যাকাউন্ট ব্যবহার না করলেও, আপনার অ্যাকাউন্টের সব ডেটা ডিলিট করে দেবে গুগল। myaccount.google.com ঠিকানা থেকে পুরো কাজটি সম্পন্ন করা যাবে।


অন্যান্য সংবাদ