শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মুক্তি পেল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’

রিপোর্টারের নাম : / ১৭৪ জন দেখেছেন
আপডেট : June 24, 2023
মুক্তি পেল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’

বিনোদন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে ‘মুজিব ভাই’ অ্যানিমেশন সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই প্রিমিয়ার শো-এর উদ্বোধন করেন।

আজ শুক্রবার (২৩ জুন) সকালে রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অ্যানিমেশন সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সিনেমাটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প।

অ্যানিমেশন সিনেমাটিতে মা-বাবার আদরের খোকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলার মানুষের কাছে ‘মুজিব ভাই’ হয়ে উঠলেন, তা জানানোর পাশাপাশি তাঁর জীবনসংগ্রাম সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হওয়ায় সব বয়সী দর্শকেরা সহজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে সহজে জানতে পারবেন। অ্যানিমেশন তৈরি করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড ও হাইপার ট্যাগ লিমিটেড।

প্রিমিয়ার শোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভেদ শফিউল্লাহ ,মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সিনেমাটির মূল কাহিনী লিখেছেন অজয় দাশগুপ্ত, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। পরিচালনা করেছেন চন্দন কুমার বর্মন এবং সোহেল মোহাম্মদ রানা। শিগগিরই বিভিন্ন সিনেপ্লেক্স, ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে ‘মুজিব ভাই’।


অন্যান্য সংবাদ