রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

মুক্তি পাচ্ছে জয়ার ‘বিনিসুতোয়’

বিনোদন প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : August 17, 2021

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমা ‘বিনিসুতোয়’ মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২০ আগস্ট কলকাতায় সিনেমাটি মুক্তি পাবে।

আজ ১৫ আগস্ট (রোববার) রাত ৯টায় উন্মুক্ত করা হবে সিনেমাটির ট্রেলার।

সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এতে কাজলের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া।

জানা যায়, সিনেমাটির গল্পে কাজল ও শ্রাবণীর দেখা হয় একটি রিয়্যালিটি শোতে। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। একদিন দুর্ঘটনায় পড়েন শ্রাবণী, তখন কাজল তাকে দেখাশোনা করেন। এমন মানবিক সম্পর্কের জটিল বিষয় কীভাবে গাঁথা হয় সেটাই তুলে এনেছেন পরিচালক।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটির একটি গানেও কণ্ঠ দিয়েছেন জয়া।

অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমাটিতে নায়কের ভূমিকায় দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়।


অন্যান্য সংবাদ