শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মুক্তিধামে কেকের শেষকৃত্য সম্পন্ন

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠান মঞ্চে গাইতে এসেছিলেন বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ, ‘কেকে’ নামেই যিনি ভক্তকূলের কাছে পরিচিত ছিলেন। মঞ্চে গান গাইতে গাইতেই না ফেরার দেশে পাড়ি জমালেন ৫৪ বছর বয়সী এই গায়ক। বৃহস্পতিবার (২ জুন) দুপুর তিনটার দিকে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানানো হয়, ‘কেকে’র প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে হাজির হোন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য, গায়ক জাভেদ আলী, গায়িকা শিল্পা রাও, সেলিম মার্চেন্ট, অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, নির্মাতা বিশাল ভরদ্বাজ।

কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের মঞ্চে গান গাইছিলেন কে কে। হঠাৎ অসুস্থবোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, ততক্ষণে পৃথিবীর মায়া কাটিয়েছেন তিনি।

ভারতীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় এই শিল্পীকে। চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।


অন্যান্য সংবাদ