মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মিমের হবু স্বামী কে এই সনি পোদ্দার?

বিনোদন প্রতিবেদক / ৯১ জন দেখেছেন
আপডেট : November 10, 2021

বিদ্যা সিনহা মিমের জন্মদিন উপলক্ষে আজ তিনি জানিয়েছেন, বিয়ে করতে যাচ্ছেন এই লাক্স তারকা। পাত্রের নাম সনি পোদ্দার।

এরইমধ্যে হয়ে গেছে বাগদান। আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বাগদান অনুষ্ঠিত হলো।

মিম জানান, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বর-কনের দুই পরিবারের সদস্যরা।

মিম জানান, তার হবু স্বামী সনি পোদ্দার কুমিল্লার ছেলে। ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা তিনি।

সনির সঙ্গে পরিচয় ৬ বছর আগে। মিমের বান্ধবী অর্নির মাধ্যমে সনির সঙ্গে পরিচয়৷ তারপর বন্ধুত্ব। সেখান থেকে প্রেম। এরপর নিজের পছন্দের ছেলেকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। বাবা-মা রাজি হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মিমের বাগদান অনুষ্ঠানে উপস্থিত আছেন নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমাও।


অন্যান্য সংবাদ