শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মা হচ্ছেন পরীমণি !

বিনোদন প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : October 1, 2021

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণিকে এবার মায়ের চরিত্রে দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা। সাধারণত পর্দায় নায়িকার ভূমিকায় দেখা গেলেও এবারই প্রথম মায়ের রূপে অভিনয় করবেন তিনি। সিনেমার নাম ‘মা’। আর এটি পরিচালনা করছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

অরণ্য আনোয়ার এবারই প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছেন। এর আগে দীর্ঘ তিন দশক টেলিভিশন সিরিজ ‘নুরুল হুদা’ পরিচালনা করেছেন তিনি। ‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’, ‘আমাদের নুরুল হুদা’ পরিচালনা করে বেশ খ্যাতি লাভ করেন অরণ্য। আর ‘মা’ হচ্ছে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা।

নির্মাতা জানিয়েছেন, ‘মা’ সিনেমার গল্প সাজানো হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে এক অসহায় মায়ের আবেগের ঘটনা তুলে ধরা হবে এই সিনেমায়। আর সেই অসহায় মায়ের ভূমিকায় অভিনয় করছেন পরীমণি।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ‘মা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন গ্ল্যামারস গার্ল পরী। তবে চলতি বছর কোনো শিডিউল না থাকায় আগামী নতুন বছরের জানুয়ারিতে এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অরণ্য।

চিত্রনায়িকা পরী নতুন এই সিনেমার বিষয়ে বলেন, আমি এমন চরিত্রে আর কাজ করিনি। আমার তো মা নেই। এবার আমি সেই মায়ের চরিত্রে অভিনয় করবো। আশা করছি নিজেকে ভাঙতে পারব আমি।

এদিকে নির্মাতা অরণ্য আনোয়ার জানিয়েছেন, মায়ের চরিত্রে অভিনয় করার জন্য পরী রাজি হবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলাম। কিন্তু গল্পটি শোনার পর পরী যেভাবে গ্রহণ করলেন তাতে আমি মুগ্ধ ও বিস্মিত।

‘মা’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে পরীমণি ছাড়া আর কে কে থাকছেন তা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।


অন্যান্য সংবাদ